সূচকে মিশ্রাবস্থা, লেনদেনে অবনতি

প্রচ্ছদ » Uncategorized » সূচকে মিশ্রাবস্থা, লেনদেনে অবনতি

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনে অবনতি হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৭৬৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ২০২ কোটি ৭৪ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৯৬৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৪১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৪৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৭ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ১২২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০