সূচকে মিশ্রাবস্থা, লেনদেনে অবনতি

প্রচ্ছদ » Uncategorized » সূচকে মিশ্রাবস্থা, লেনদেনে অবনতি

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনেও অবনতি হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৯০৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৮০ কোটি ১০ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৯৮৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৭ পয়েন্ট কমে ৬ হাজার ২১৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৪৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৬১ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৯ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ২৯৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১