পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ অক্টোবর) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে এক পয়েন্ট বেড়ে ছয় হাজার ২৬৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক এক পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক এক পয়েন্ট কমে যথাক্রমে ১৩৫৭ ও ২১৪১ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৫৬ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টি কোম্পানির শেয়ার।

রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- ফু ওয়াং, সী পার্ল, রিপাবলিক ইন্স্যুরেন্স, দেশবন্ধু পলিমার, সিমটেক্স, এমারেল্ড অয়েল, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, জেমেনী সী ফুড ও সোনালি আঁশ।

এর আগে এদিন লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে এক পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে দুই পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে দুই পয়েন্ট কমে ছয় হাজার ২৬৭ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক এক পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫৪৬ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে আটটি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ছয়টির এবং অপরিবর্তিত রয়েছে সাতটি কোম্পানির শেয়ারের দর।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ১৫ অক্টোবর ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১