সূচক পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচক পতনে লেনদেন শেষ

dse-cseপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ২৭৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৩৪ কোটি ৮ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৩১১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১৬০টির। আর অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২ পয়েন্ট কমে ৫ হাজার ৪৮৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৯৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৫ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১০ কোটি ৩৯ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৯৪৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১