সূহৃদ ইন্ডাস্ট্রিজে নতুন পরিচালনা পর্ষদ
প্রচ্ছদ » অর্থনীতি » সূহৃদ ইন্ডাস্ট্রিজে নতুন পরিচালনা পর্ষদ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : নতুন পরিচালনা পর্ষদ গঠন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সূহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির বিশেষ সাধারন সভার (ইজিএম) পর গতকাল শনিবার অনুষ্ঠিত কোম্পানির নতুন পর্ষদের প্রথম এবং ১১৬তম নিয়মিত বোর্ড সভায় কোম্পানির নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয় মো: মাহমুদুল হাসানকে।
আর ভাইস চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন নওনান রাশেদ চৌধুরী আর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন জাহিদুল আজাদ।
নতুন পর্ষদের মধ্যে চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান পরবর্তী তিন বছর আর এমডি দুই বছরের জন্য মনোনীত হয়েছেন।








