সৃজিতের সঙ্গে কোনো একটা সম্পর্ক তো অবশ্যই আছে : মিথিলা

প্রচ্ছদ » Uncategorized » সৃজিতের সঙ্গে কোনো একটা সম্পর্ক তো অবশ্যই আছে : মিথিলা

mithila srijitjpgপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ভারতের পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন বাংলাদেশের ছোটপর্দার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তিনি বলেছেন, ‘সৃজিতের সঙ্গে কোনো একটা সম্পর্ক তো অবশ্যই আছে। এটা সারপ্রাইজ থাকুক। তবে বিয়ে হতে পারে, না–ও হতে পারে। বিয়ে হলে জানতে পারবেন, না হলেও জানতে পারবেন।’

মিথিলা এখন আছেন দিল্লিতে। সাইবার জগৎকে নারী আর শিশুদের জন্য কীভাবে নিরাপদ করা যায়, সেজন্য দিল্লিতে ‘দ্য ওবেরয়ে সাউথ এশিয়া সেফটি সামিট’ আয়োজন করেছে ফেসবুক। ব্র্যাকে আরলি চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম বিভাগের প্রধান মিথিলা। এই সম্মেলনে তিনি ব্র্যাকের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন। আগামী মঙ্গলবার তিনি দেশে ফিরবেন। সেখান থেকে হোয়াটসঅ্যাপে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী।

মিথিলা বলেন, “পুরো ব্যাপারটি আমাদের একান্ত ব্যক্তিগত। আমরা ব্যাপারটিকে ব্যক্তিগত রাখতে চাই। ‘প্রাইভেসি’ বলে তো একটা শব্দ আছে। আমি এসব নিয়ে বলতে পছন্দ করি না। আমার আরও অনেক কাজ আছে। আর এসব কেন জনসমক্ষে বলতে হবে? যদি খুব প্রয়োজন হয়, তাহলে আমার পরিবার আর কাছের মানুষদের সঙ্গে শেয়ার করব।”

এর আগে ভারতের টাইমস অব ইন্ডিয়া পত্রিকার অনলাইন সংস্করণ জানায়, আগামী বছর ২২ ফেব্রুয়ারি সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার বিয়ে হচ্ছে।

আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণকে সৃজিত মুখার্জি বলেন, ‘কোথাও এখনও বিয়ের দিন নির্দিষ্ট করে বলিনি। কিন্তু অনেক জায়গাতেই তা আপনা-আপনি লেখা হয়ে যাচ্ছে। এরপর যদি আমার বিয়ের কার্ড ছাপিয়ে আমাকেই পাঠিয়ে দেয়া হয়, তা হলেও আমি অবাক হব না।’

তিনি আরও বলেন, ‘এখনই বিয়ের দিন নিশ্চিত করতে পারছি না। তবে শীতকালেই বিয়ে করার ইচ্ছা। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি-এই সময়টাই বিয়ের জন্য আমার পছন্দ। কারণ, এ সময় ছবির কাজ কম থাকে। প্রপার ভেন্যু না পেলে বিয়ের দিন পিছিয়েও যেতে পারে। তাহলে বিয়ে করার পরবর্তী সুযোগ হবে জুন মাসে। কারণ, ছবির কাজে ব্যস্ত আছি।’

গত মার্চে অর্ণবের গানের একটি ভিডিওচিত্রে একসঙ্গে হাজির হন সৃজিত ও মিথিলা। সে কাজের সূত্রে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। এরপর একসঙ্গে তাদের দেখা গেছে অনেকবার। তাদের সম্পর্কটা বিয়েতে গড়াচ্ছে কি না সেটাই এখন দেখার বিষয়।

গায়ক ও অভিনেতা তাহসান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বেশ কয়েকজনের সঙ্গে অভিনেত্রী, সমাজকর্মী মিথিলার প্রেমের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। সে তালিকায় ছিলেন ইফতেখার আহমেদ ফাহমি, জন কবির। তবে তাদের সঙ্গে শুধু ‘জাস্ট ফ্রেন্ড’র সম্পর্ক আছে বলেই দাবি করেন মিথিলা।

এরপর গত বছর হঠাৎ করেই কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে ভাইরাল হয় মিথিলার প্রেমের খবর। তখনও সৃজিতকে নিজের ভালো বন্ধু বলে দাবি করেন মিথিলা। কিন্তু দিন দিন সৃজিত-মিথিলার সম্পর্ক ডালপালা মেলেছে দুই বাংলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০