সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধানমন্ত্রী

প্রচ্ছদ » Breaking News || Slider || আইপিও » সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধানমন্ত্রী

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে ‘সেনাবাহিনী পদক’ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে দৃষ্টান্তমূলক অবদানের জন্য সেনাপ্রধানকে এই পদক দেয়া হলো।

শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গণভবনে সেনাবাহিনী প্রধানকে এই পদক দেন প্রধানমন্ত্রী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

‘সশস্ত্র বাহিনী দিবস-২০২০’ উপলক্ষে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে সেনাবাহিনী প্রধানের হাতে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২১ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১