সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের আইপিও আবেদনের শুরু ৩ অক্টোবর
প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের আইপিও আবেদনের শুরু ৩ অক্টোবরপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন শুরু আগামী ৩ অক্টোবর। চলবে ৮ অক্টোবর পরযন্ত।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
১১ আগস্ট বিএসইসির ৭৮৬তম নিয়মিত কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ১০ টাকা মূল্যের ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানি সরকারি সিকিউরিটিজ ক্রয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ, নিজস্ব অফিস স্পেস ক্রয়, তফসিলি ব্যাংকে স্থায়ী আমানত এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২১.০৯ টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৯৩ টাকা এবং বিগত পাঁচ বছরের ভারিত গড় হারে মুনাফা হয়েছে ২.৬৫ টাকা।
আইপিওতে কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।
পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ১ সেপ্টেম্বর , ২০২১।








