সেপ্টেম্বরে মাসে ডিএসইর সেরা ২০ ডিলার
প্রচ্ছদ » Uncategorized » সেপ্টেম্বরে মাসে ডিএসইর সেরা ২০ ডিলার
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে ডিলার তালিকায় সেপ্টেম্বর মাসে শীর্ষস্থানে রয়েছে এপেক্স ইনভেস্টমেন্টস লিমিটেড। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, গত মাসে ডিএসইর ডিলারদের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ, পঞ্চম ইউনিরয়েল সিকিউরিটিজ, ষষ্ঠ আইডিএলসি সিকিউরিটিজ, সপ্তম স্যার সিকিউরিটিজ, অষ্টম এমটিবি সিকিউরিটিজ, নবম এ এইচ সি সিকিউরিটিজ এবং দশম স্থানে রয়েছে এফবিএল সিকিউরিটিজ।
ডিলার তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠান হচ্ছে যথাক্রমে- প্রাইম ব্যাংক সিকিউরিটিজ, এম সিকিউরিটিজ, শান্তা সিকিউরিটিজ, এনবিএল সিকিউরিটিজ, ইবিএল সিকিউরিটিজ, বিআরবি সিকিউরিটিজ, হযরত আমানত শাহ সিকিউরিটিজ, আসিফ আহমেদ অ্যান্ড কোম্পানি লিমিটেড, কমার্স ব্যাংখ সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট ও দোহা সিকিউরিটিজ।








