সোমবার স্পট মার্কেটে যাচ্ছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স
প্রচ্ছদ » জাতীয় » সোমবার স্পট মার্কেটে যাচ্ছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামীকাল ২৯ মার্চ , সোমবার স্পট মার্কেটে যাচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৩১ মার্চ , বুধবার। কোম্পানির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১ এপ্রিল, বৃহস্পতিবার।
রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৮ মার্চ, ২০২১।








