সৈয়দ আশরাফের আসনে মনোনয়নপত্র জমা দিলেন ডা. লিপি

প্রচ্ছদ » Uncategorized » সৈয়দ আশরাফের আসনে মনোনয়নপত্র জমা দিলেন ডা. লিপি

dr liipপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: কিশোরগঞ্জ-১ আসনে পুনর্নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। বুধবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি কিশোরগঞ্জের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান।

রিটার্নিং কর্মকর্তার অনুপস্থিতিতে তার পক্ষে কালেক্টরেটের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম মনোনয়নপত্রটি গ্রহণ করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেয়ার পর ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি সাংবাদিকদের বলেন, সৈয়দ আশরাফ ছিলেন সবার কাছে একটি আবেগ ও অনুভূতির নাম। তিনি চারবারের এমপি ছিলেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। ভাইয়ের আসন থেকে এমপি নির্বাচিত হলে তার অসমাপ্ত কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবো।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম একাদশ সংসদ নির্বাচনে অসুস্থ অবস্থায় নির্বাচিত হলেও শপথ গ্রহণের আগেই মারা যান। এ অবস্থায় আসনটি শূন্য ঘোষণা করে পুনর্নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৮ ফেব্রুয়ারি এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০