সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রচ্ছদ » Breaking News || Slider || আইপিও » সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

আজ মঙ্গলবার (১৫ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

সর্বশেষ বছরে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Solo EPS) ১ টাকা ৯৬ পয়সা, আর সমন্বিতভাবে ইপিএস (Consolidated EPS) হয়েছে ২ টাকা ৯ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৯৯ পয়সা।

আগামী ২৩ সেপ্টেম্বর কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে ২৭ জুলাই।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৫ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১