সোমবার স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি
প্রচ্ছদ » Uncategorized » সোমবার স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি আগামীকাল ৯ এপ্রিল, সোমবার স্পট মার্কেট যাচ্ছে । লেনদেন চলবে আগামী ১০ এপ্রিল, মঙ্গলবার পর্যন্ত।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ব্রাক ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
এই কোম্পানি দুইটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১১ এপ্রিল, বুধবার।
আর রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানিগুলোর লেনদেন স্থগিত রাখবে।








