স্কিলস কম্পিউটিশন ২০১৮
প্রচ্ছদ » Uncategorized » স্কিলস কম্পিউটিশন ২০১৮
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বাংলাদেশ সরকার – বিশ্ব ব্যাংক এবং কানাডা সরকারের আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’ কর্তৃক আয়োজিত কারিগরি শিক্ষাঙ্গনের সর্ববৃহৎ প্রতিযোগিতা ‘স্কিলস কম্পিটিশন ২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠান আগামী ২৭ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ আইডিইবি কাকরাইলে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে স্কিলস কম্পিটিশনের বিগত বছরগুলোর সেরা ১৫০টি উদ্ভাবন প্রদর্শন করা হবে এবং বানিজ্যিক ভাবে লাভজনক উদ্বাবনগুলোর উৎপাদন, বাজারজাতকরণ ও মেধাস্বত্ব সংরক্ষনের উদ্যোগ নেয়া হবে। কারিগরি শিক্ষার, শিক্ষক, শিক্ষার্থীসহ দেশের খ্যাতনামা শিল্পকারখানার মালিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, ভেঞ্চার গ্রুপ, মেধাস্বত্ব সংরক্ষণ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং কারিগরি শিক্ষা পরিচালনাকারী বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, এমপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাজী কেরামত আলী, এমপি, প্রতিমন্ত্রী কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়।
‘স্লিকস কম্পিটিশন ২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করছেন এবিএম আজাদ, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’ (STEP)।








