‘স্কোয়াড’-এ অভিনয় করবেন মালবিকা

প্রচ্ছদ » Uncategorized » ‘স্কোয়াড’-এ অভিনয় করবেন মালবিকা

malvikaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ‘কাভি খুশি কাভি গাম’-এর পূজা, অর্থাত্ করিনা কপূর-এর ছোটবেলা চরিত্রের কথা মনে আছে? ছবিটি দিয়ে অভিষেক হয়েছিলো অভিনেত্রীর নাম মালবিকা রাজের। তার বয়স এখন ২৫ বছর। এবার তাকে দেখা যাবে ড্যানির ছেলে রিনজিঙ্গের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে।

অ্যাকশন থ্রিলার এই ছবি ‘স্কোয়াড’-এ অভিনয় করবেন মালবিকা। আগামী এপ্রিল থেকে শুরু হবে শুটিং। প্রায় ৩০জন অভিনেত্রীর মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে মালবিকাকে।

‘স্কোয়াড’-এ এক স্নাইপারের চরিত্রে অভিনয় করছেন মালবিকা। তার কথায়, ‘‘আমার চরিত্র আরিয়া। অস্ত্রের ব্যাপারে ভাল জ্ঞান রয়েছে তার। সেটা ছবির গল্প অনুযায়ী গুরুত্বপূর্ণ। প্রচুর অ্যাকশন রয়েছে। আর কিছুটা রোম্যান্সও রয়েছে।’’

রিনজিঙ্গ এবং মালবিকা স্কুলের বন্ধু। প্রায় একই সামাজিক পরিবেশে বড় হয়েছেন তাঁরা। সেই বন্ধুত্ব অনস্ক্রিনেও দেখা যাবে বলে মনে করছেন সিনে বিশেষজ্ঞরা।

‘কাভি খুশি কাভি গাম’-এর পর ২০১৭-এ তেলুগু ছবি ‘জয়দেব’-এ অভিনয় করেছিলেন মালবিকা। ‘‘আমি ছোটবেলায় খুব দুষ্টু ছিলাম। কভি খুশি কভি গম-এর পর অভিনয় করি, সেটা আমার বাবা একেবারেই চাননি। কারণ তাতে পড়াশোনার ক্ষতি হত। সে সময় প্রচুর অফার এসেছিল। কিন্তু করিনি’’ শেয়ার করেছেন মালবিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০