স্টার সিরামিকসের রোড শো আজ

প্রচ্ছদ » Uncategorized » স্টার সিরামিকসের রোড শো আজ

star_ceramicsপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসতে চায় সিরামিক খাতের কোম্পানি স্টার সিরামিকস লিমিটেড।

আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল র‌্যাডিসান ব্লু হোটেলে রোড শো’র আয়োজন করেছে কোম্পানিটি। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় শেয়ারবাজারের যোগ্য বিনিয়োগকারীদের (ইলিজিবল ইনভেস্টর) রোড শোতে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটিকে আইপিওতে আনতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব নিয়েছে ‘রুটস ইনভেস্টম্যান্ট লিমিটেড’ ও ‘আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড’।

এর আগে ২০১৭ সালের ৩১ জুলাই পুঁজিবাজারে তালিকাভুক্তির লক্ষ্যে ‘রুটস ইনভেস্টম্যান্ট লিমিটেড’ ও ‘আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড’ এর সঙ্গে ইস্যু ম্যানেজমেন্ট সার্ভিস চুক্তি সই করে ‘স্টার সিরামিকস লিমিটেড’।

কোম্পানির এই রোড শোতে অংশ নেবে মার্চেন্ট ব্যাংকার্স অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, স্টক ডিলারস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, রিকগনাইজড পেনশন অ্যান্ড প্রভিডেন্ড ফান্ড এবং কমিশনের অনুমোদিত অন্যান্য প্রতিষ্ঠান।

উল্লেখ্য, কোম্পানিটি টাইলস ও স্যানিটারি পণ্য উৎপাদন করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০