স্টেরয়েড ও হরমোন সুবিধার বাণিজ্যিক উৎপাদন করবে একমি
প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » স্টেরয়েড ও হরমোন সুবিধার বাণিজ্যিক উৎপাদন করবে একমি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজ স্টেরয়েড এবং হরমোন সুবিধায় বাণিজ্যিক উৎপাদন শুরুর ঘোষণা দিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্রে জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ঢাকার ধামরাইয়ের দুলাভিটায় সফলভাবে পরীক্ষামূলক উৎপাদন সম্পন্ন করার পর বাণিজ্যিক উৎপাদনের ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, স্টেরয়েড ও হরমোন সুবিধাটি তিনটি প্রকল্পের মধ্যে দ্বিতীয়টি। যার অর্থ প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে উত্তোলিত হয়েছে ।








