স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে চিকিৎসকের আত্মহত্যা!

প্রচ্ছদ » Uncategorized » স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে চিকিৎসকের আত্মহত্যা!

doctor ctgপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে মোস্তফা মোরশেদ আকাশ (২৫) নামের এক চিকিৎসক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকলে চান্দগাঁও আবাসিকের দুই নম্বর সড়কের ২০ নম্বর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মোস্তফা মোরশেদ চন্দনাইশ উপজেলার বাংলাবাজার বরকল এলাকার মৃত আব্দুস সবুরের ছেলে। তিনি এমবিবিএস শেষ করে এফসিপিএস পড়ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদ বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ সকাল সাড়ে ৬টার দিকে আকাশ নামের ওই যুবককে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। স্বজনদের দাবি, রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে আত্মহত্যা করেছে আকাশ। তবে তিনি আসলেই আত্মহত্যা করেছে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার শরীরে আঘাতের কোনো চিহ্নও নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০