স্ত্রীর সঙ্গে মামলায় হেরে সিনেমাও হাতছাড়া-জনি ডেপ

প্রচ্ছদ » Uncategorized » স্ত্রীর সঙ্গে মামলায় হেরে সিনেমাও হাতছাড়া-জনি ডেপ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : অবশেষে ‘ফ্যান্টাস্টিক বিস্ট’ ফ্র্যাঞ্চাইজি থেকে নিজেকে সরিয়ে নিলেন হলিউডের জনপ্রিয় তারকা অভিনেতা জনি ডেপ। শুক্রবার গণমাধ্যমের কাছে এক সাক্ষাৎকারে তিনি সিনেমাটিতে তার গ্রিন্ডেলওয়াল্ডের চরিত্রটি ছেড়ে দেওয়ার কথা জানান।

তবে ভ্যারাইটি তাদের এক প্রতিবেদনে জানায়, ওয়ার্নার ব্রোসের আদেশেই মূলত তার এই সরে যাওয়া। ছবিটির নির্মাতা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রোস নিজেরাও সংবাদটি নিশ্চিত করেছেন। তারা নারী নির্যাতনের সঙ্গে জড়িত এমন কাউকে তাদের সিনেমায় কাজ করাতে আগ্রহী নয়।

ঝামেলার শুরু ডেপের বিরুদ্ধে নারী নির্যাতনের আইনি মামলা হওয়ার পর থেকেই। আর ৫ নভেম্বর মামলাটি হেরে যাওয়ার পর তার পদত্যগের ঘোষণা আসে।

নারী ঘটিত সমস্যায় অনেক আগে থেকেই সম্মুখীন ডেপ। ক্যারিয়ারে বহু নারীর সঙ্গে জড়িয়েছেন তিনি। সেইসব নারীদের কাউকেই তিনি ধরে রাখতে পারেনি। অনেকের সঙ্গে তিক্ত অভিজ্ঞতা দিয়ে সম্পর্ক শেষ হয়েছে। তবে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের মামালায় এবার একটু বেশিই ব্যাকফুটে চলে গেছেন তিনি।

‘দ্য সান’ সহ নানা গণমাধ্যম মামলায় হারার পর ডেপকে তাদের আর্টিক্যালে ‘ওয়াইফ বিটার’ বলে আখ্যায়িত করছে। যা এই অভিনেতার জন্য অপমান বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ‘ফ্যান্টাস্টিক বিস্ট ৩’- এর শুটিং এ মুহুর্তে চলছে। মুভিটি থিয়েটারে আসবে ২০২২ সালে। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটি এর আগের ‘ফ্যান্টাস্টিক বিটস অ্যান্ড হু টু ফিম দেম’ বাণিজ্যিকভাবে সফল হয়েছিল। যা বিশ্বব্যাপী বক্স অফিসে ৮০০ মিলিয়ন ডলারেরও বেশি ব্যবসা করেছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ৮ই নভেম্বর, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১