স্পট মার্কেটে যাচ্ছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স
প্রচ্ছদ » Uncategorized » স্পট মার্কেটে যাচ্ছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড স্পট মার্কেটে যাচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামী ৮ এবং ১১ জুন টানা ২ কার্যদিবস স্পট মার্কেটে লেনদেন করবে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ কারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ জুন।
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো। এর পুরোটাই বোনাস।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২০ পয়সা। এ সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩ টাকা ৩ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে।








