স্পট মার্কেটে যাচ্ছে ১২ কোম্পানি
প্রচ্ছদ » Uncategorized » স্পট মার্কেটে যাচ্ছে ১২ কোম্পানি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২ কোম্পানি। এগুলো হলো: প্যারামাউন্ট টেক্সটাইল, দেশ গার্মেন্টস, ইন্ট্রাকো, এমআই সিমেন্ট, আইসিবি, ইউনিক হোটেল, সাইফ পাওয়ার, স্ট্যান্ডার্ড সিরামিক, প্যাসিফিক ডেনিমস, বারাকা পাওয়ার, তিতাস গ্যাস এবং গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী ১৮ নভেম্বর, সোমবার কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ১৪ ও ১৭ নভেম্বর স্পট মার্কেটে হবে এসব কোম্পানিগুলোর শেয়ার লেনদেন।
এ সময়ে ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ১৮ নভেম্বর, সোমবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।
আ/ব/সি/ বাংলাদেশ সময়: ১২: ২০, ১৩ নভেম্বর ২০১৯ ইং।








