স্বামীর গলায় অস্ত্র ধরে স্ত্রীকে গণধর্ষণ

প্রচ্ছদ » Uncategorized » স্বামীর গলায় অস্ত্র ধরে স্ত্রীকে গণধর্ষণ

naryangonj repনারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় স্বামীর গলায় অস্ত্র ধরে স্ত্রীকে (১৭) গণধর্ষণ করেছে পাঁচ যুবক। এ ঘটনার তুহিন নামে এক ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।

রোববার রাতে উপজেলার সাবদী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে সোমবার দুপুরে বন্দর থানায় পাঁচজনের নামে মামলা করেছেন।

মামলার সূত্রে জানা গেছে, রোববার বিকেলে বন্দর উপজেলার ইস্পাহানি এলাকার বাসিন্দা ইজিবাইকচালক তার স্ত্রীকে নিয়ে সাবদী এলাকায় ঘুরতে যান। সেখান থেকে ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে সাবদী ব্রিজ এলাকায় পাঁচ যুবক স্বামী-স্ত্রীর রাস্তা গতিরোধ করে তাদের তুলে নির্জন স্থানে নিয়ে যায়।

একপর্যায়ে স্বামীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে সেলসারদি বিলের এক বাগানবাড়িতে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে পাঁচ যুবক। গৃহবধূর চিৎকারে তাকে উদ্ধার করে এলাকাবাসী।

এ সময় এলাকাবাসী ধর্ষক তুহিনকে আটক করলেও উপজেলার সেলসারদি ও সাবদী এলাকার অটোচালক আমজাদ, কাদির, বাপ্পি ও রায়হান পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা বন্দর থানা পুলিশের এসআই হামিদুল বলেন, স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় তুহিনকে গ্রেফতার করা হয়েছে। অন্য ধর্ষকদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০