স্বাস্থ্য অধিদফতরে ডেঙ্গু হেলথ বুলেটিন

প্রচ্ছদ » Uncategorized » স্বাস্থ্য অধিদফতরে ডেঙ্গু হেলথ বুলেটিন

denguপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীসহ সারাদেশের সরকারি-বেসরকারি হাসপাতালের ডেঙ্গু আক্রান্ত রোগীদের হালনাগাদ তথ্য প্রদানের লক্ষ্যে হেলথ বুলেটিন প্রকাশ শুরু করেছে স্বাস্থ্য অধিদফতর। অধিদফতরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ (সিডিসি) শাখার উদ্যোগে এখন নিয়মিত এ হেলথ বুলেটিন প্রকাশিত হবে।

রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে রোববার (২৮ জুলাই) আয়োজিত ‘ডেঙ্গু রোগ নির্ণয় ও চিকিৎসা’ সংক্রান্ত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘লেট আস ফাইট এগেইনস্ট ডেঙ্গু টুগেদার- এ স্লোগান নিয়ে এখন থেকে হেলথ বুলেটিনে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, কতজন ভর্তি রয়েছেন, কতজন চিকিৎসা শেষে ফিরে গেছেন, আক্রান্তদের মধ্যে কতজন মারা গেছেন, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্যবিভাগে কর্মরতদের কতজনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনায় গাইডলাইন, জনসচেতনতা বৃদ্ধিতে সেমিনার ও সিম্পোজিয়াম ইত্যাদি সংক্রান্ত তথ্য-উপাত্ত নিয়মিত বুলেটিনে প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০