স্বৈরাচারের দোসর বঙ্গবন্ধু পরিষদের নেতারা বিআরডিবির নেতৃত্ব
প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » স্বৈরাচারের দোসর বঙ্গবন্ধু পরিষদের নেতারা বিআরডিবির নেতৃত্ব
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) তে স্বৈরাচারের দোসর বঙ্গবন্ধু পরিষদের নেতারা এখনও বিআরডিবি’র নেতৃত্ব। চলতি বছরের ১৬ জানুয়ারি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অফিসার্স এসোসিয়েশনের সদরদপ্তর ইউনিট গঠন করে।
বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে বঙ্গবন্ধু পরিষদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে নুরুজ্জামান উপপরিচালক (জনসংযোগ ও সমন্বয়), শরীয়তুল্লাহ সহকারী পরিচালক প্রশিক্ষণ (সাধারণ সম্পাদক) গোলাম রহমান রাজা(যুগ্ম সাধারণ সম্পাদক), সাগর সাহা ( সাংগঠনিক সম্পাদক) এই কমিটির প্রধান পৃষ্টপোষক। বঙ্গবন্ধু পরিষদের এই সিন্ডিকেটের মাধ্যমে ব্যাপক নিয়োগ এবং বদলি বাণিজ্য করে। যা বিআরডিবি’র সকলের জানা আছে। এছাড়া জনাব আক্কাস আলী এবং সাদেকুর রহমানের পৃষ্ঠপোষকতায় আসাদুজ্জামান আসাদ আলমগীর কবির সরকার এবং শফিকুল ইসলামের নেতৃত্বে বঙ্গবন্ধু পরিষদের আরো একটি কমিটি ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে গঠন করা হয়।
ওই কমিটির নেতারা বিআরডিবিতে নিয়োগ বাণিজ্য এবং বদলি বাণিজ্য চরমভাবে করে। বিশেষ করে ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত সম্পন্ন দলীয় বিবেচনায় নিয়োগ সম্পন্ন করা হয়। বিগত ১৬.০১.২০২৫ তারিখ ৯ সদস্য বিশিষ্ট অফিসার্স এসোসিয়েশন সদরদপ্তর ইউনিট কমিট গঠন করে। উক্ত সদরদপ্তর ইউনিট কমিটিতে বঙ্গবন্ধু পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করেছে। এর মাধ্যমে প্রতীয়মান হয় যে, বিআরডিবি’তে ফ্যাসিস্টের দোসররা কতটা শক্তিশালী। বর্তমানে বঙ্গবন্ধু পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক নাজমুল হক, সহকারী পরিচালক(সমবায়) এবং বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে সরদার কেরামত আলী, অতিরিক্ত সচিব পরিচালক (পরিকল্পনা) বিআরডিবি যিনি হাসিনা সরকারের সংস্কৃতি মন্ত্রী জনাব আসাদুজ্জামান নুর এর একান্ত সচিব,হিসেবে কর্মরত ছিলেন। তিনি হাসিনা সরকারের অত্যন্ত আস্থা ভাজন। তাকে বিআরডিবি’র মহাপরিচালক হিসেবে পদায়নের জন্য বঙ্গবন্ধু পরিষদের নেতারা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে।
আ/সি/
তাং১৮/০২/২০২৫ ইং








