স্যালভো কেমিক্যালের এজিএমের ভেন্যু ও সময় পরিবর্তন
প্রচ্ছদ » বিনোদন » স্যালভো কেমিক্যালের এজিএমের ভেন্যু ও সময় পরিবর্তন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু ও সময় পরিবর্তন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, স্যালভো কেমিক্যালের এজিএম সকাল ১১টায় ঢাকা জিলা ক্রিড়া সংস্থা, মতিঝিল অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটি মতিঝিল এজিবি কলোনিতে এজিএম করার সিদ্ধান্ত নিয়েছিল।
এছাড়া এজিএমে অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।








