সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাংলানিউজের ইকরাম

প্রচ্ছদ » Uncategorized » সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাংলানিউজের ইকরাম

Ekaram bangla newsপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট ইকরাম-উদ দৌলা। মোটরসাইকেলে করে খিলক্ষেত যাওয়ার সময় পেছন থেকে তুরাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর খিলক্ষেত থানা এলাকার লা মেরিডিয়ান হোটেলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় যাত্রীবাহী বাসটি জব্দ করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী পথচারীরা জানান, খিলক্ষেত লা মেরিডিয়ানের সামনের সড়ক দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন সাংবাদিক ইকরাম। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এরপর তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, পরে বাংলাদেশ মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।

ইকরামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সেলিম জানান, পেছন থেকে তুরাগ পরিবহনের একটি বাস ধাক্কা দিলে মোটরসাইকেলটি বাসের সামনের চাকার নিচে চাপা পড়ে যায়। আর সাংবাদিক ইকরাম মোটরসাইল থেকে ছিটকে পাশে পড়ে যান। পরে তাকে বাসের সামনের অংশের নিচ থেকে টেনে বের করেন। বাসটি আর একটু সামান্য সামনে এগুলেই তিনি চাকার নিচে চাপা পড়তেন। তার সামনে আরও একটি বাস ছিলো।

ঢামেক হাসপাতাল জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. আলাউদ্দিন জানান, ইকরাম গুরুতর আহত হয়েছেন। তার বুকের ডান পাশের আটটা হাড় ভেঙে গেছে। এর ফলে ভেতরে রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিকভাবে অস্ত্রোপচার করে রক্ত বের হওয়ার জন্য নল বসিয়ে দেওয়া হয়েছে। আপাতত ইকরামকে রক্ত দেওয়া হবে, প্রয়োজনে পরে আরও রক্ত দেওয়া হবে। পর্যায়ক্রমে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।

চিকিৎসকের বরাতে ঢামেক হাসপাতালে উপস্থিত বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট আবাদুজ্জামান শিমুল জানান, ইকরামের পাঁজড়ের আটটি হাড় ভেঙে গেছে।
বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, মোটরসাইকেলটিকে ধাক্কা দেওয়া যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পলাতক রয়েছেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও থানায় আনা হয়েছে।

জড়িত চালকের সন্ধানে পুলিশ কাজ করছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১১ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০