হঠাৎ বাচ্চা কোলে নিয়ে হাজির হবো
প্রচ্ছদ » Uncategorized » হঠাৎ বাচ্চা কোলে নিয়ে হাজির হবোপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বলিউড সেনসেশন সানি লিওন। ২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন তিনি। কবে মা হচ্ছেন? প্রায়ই এই প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে।
বর্তমানে টিভি শো এমটিভি স্প্লিটসভিলার পরবর্তী সিজনের প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন সানি। এরই ধারাবাহিকতায় এক সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এ অভিনেত্রীর কাছে মা হওয়ার বিষয়ে জানতে চাওয়া হয়।
এ প্রসঙ্গে সানি লিওন বলেন, ‘আমার জীবনে এখন অনেক কিছু ঘটছে, এ মুহূর্তে গর্ভে বাচ্চা ধারণ করা কঠিন। কিন্তু কে জানে, একদিন হয়তো হঠাৎ বাচ্চা কোলে নিয়ে হাজির হবো। সবাই চমকে যাবে এবং বলবে, বাচ্চা এলো কোথা থেকে!’
বলিউডের অনেক তারকাই এখন সারোগেসির মাধ্যমে সন্তান নিচ্ছেন। তিনিও তেমন কিছু ভাবছেন কিনা জানতে চাইলে মাস্তিজাদে অভিনেত্রী বলেন, ‘আমি এখনো সারোগেসির ব্যাপারে নিশ্চিত নই। আসলে আমি এখনো জানি না কী করব। আমি বিশ্বাস করি, সৃষ্টিকর্তা সবাইকে জীবনে ভিন্ন কিছু সময় দেন, যা আপনাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। বাকিটা দেখা যাক।’
সানি লিওনের পরবর্তী সিনেমা তেরা ইন্তেজার। এতে তার বিপরীতে অভিনয় করছেন আরবাজ খান। এছাড়া স্প্লিটসভিলার পাশাপাশি মিলান লুথারিয়ার বাদশাহো সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমাটিতে একটি আইটেম গানে দেখা যাবে সানিকে।








