হল্টেড ইনফরমেশন সার্ভিস নেটওর্য়াক
প্রচ্ছদ » Uncategorized » হল্টেড ইনফরমেশন সার্ভিস নেটওর্য়াক
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের আড়াই ঘন্টায় পুঁজিবাজারে তালিকাভূক্ত ইনফরমেশন সার্ভিস নেটওর্য়াক লিমিটেডের শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। এর ফলে কোম্পানিটি বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্যানুযায়ী, দুপুর ১টার দিকে কোম্পানির ক্রেতার ঘরে ৮ হাজার ৪২০টি শেয়ার ২৮ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে শেয়ার বিক্রয় করতে কাউকে দেখা যায়নি। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ৯.৯০ শতাংশ বা ২.৫০ টাকা বেড়ে সর্বশেষ ২৮ টাকায় লেনদেন হয়। এ সময় কোম্পানির ২০২ বারে ১ লাখ ৭৫ হাজার ২৬৫টি শেয়ার ৪৮ লাখ ৮৭ হাজার টাকায় লেনদেন হয়।








