হাজিদের সঙ্গে প্রতারণাকারী এজেন্সির লাইসেন্স বাতিলের সুপারিশ

প্রচ্ছদ » Uncategorized » হাজিদের সঙ্গে প্রতারণাকারী এজেন্সির লাইসেন্স বাতিলের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: এবারের হজ মৌসুমে যেসব এজেন্সি দেশে ও সৌদি আরবে হাজিদের সঙ্গে প্রতারণা করেছে তাদের চিহ্নিত করে লাইসেন্স বাতিলের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৯তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির সভাপতি বজলুল হক হারুন সভাপতিত্ব করেন। কমিটির সদস্য এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান),আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মোহাম্মদ আমির হোসেন এবং দিলারা বেগম এবং বিশেষ আমন্ত্রণে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বৈঠকে অংশ নেন।

বৈঠকে ২০১৭ সালের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে পর্যালোচনা করা হয়। বৈঠকে যেসব এজেন্সি হাজিদের পাঠাতে পারেনি তারা আগামী বছর যাতে হাজি পাঠাতে না পারে সেজন্য ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। এছাড়া তাদের কাছ থেকে জরিমানা আদায়েরও সুপারিশ করা হয়। হজ ফ্লাইট বাতিলের জন্য হজ্জ এজেন্সিকে দায়ী করা হয় বৈঠকে। যেসব এজেন্সির কারণে হজ ফ্লাইট বাতিল হয়েছিল তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০