হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়ি যাচ্ছেন এটিএম শামসুজ্জামান

প্রচ্ছদ » Uncategorized » হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়ি যাচ্ছেন এটিএম শামসুজ্জামান

atmপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়ি যাচ্ছেন এটিএম শামসুজ্জামান। তার গায়ে বিয়ের পোশাক। তার অপেক্ষায় বউ সেজে বসে আছেন দিলারা জামান। একটু অবাক হবার মতোই ব্যাপার। অনেকেই ভাবতে পারেন যে বৃদ্ধ বয়সে তাদের ভিমরতী হলো নাকি!

মোটেও তা নয়। একটি ধারাবাহিক নাটকে বিয়ের বর-কনের সাজে দেখা যাবে নন্দিত এই দুই অভিনয়শিল্পীকে। নাটকে তাদের বিবাহবার্ষিকী উপলক্ষে এমন আয়োজন করা হয়।

এস এ হক অলিক রচিত ও পরিচালিত এ নাটকের নাম ‘জায়গীর মাস্টার’। এতে বাড়ির কর্তা ও গিন্নি এটিএম শামসুজ্জামান ও দিলারা। তাদের মেয়ে মৌসুমী হামিদের জন্যই বাসায় নিয়োগ দেওয়া হয় জায়গীর মাস্টার। আর এতেই ঘটতে থাকবে মজার সব ঘটনা। নাটকের একটি পর্বে দেখা যাবে এটিএম শামসুজ্জামান ও দিলারা জামানের বিয়েবার্ষিকীর আয়োজন।

নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, সালাউদ্দিন লাভলু, অপূর্ব, মৌসুমী হামিদ, আশনা হাবিব ভাবনা, সূচনা আজাদ, আকাশ আহমেদ প্রমুখ। নাটকে কে হচ্ছেন জায়গীর মাস্টার তা খোলাসা করেননি পরিচালক অলিক। তবে তিনি রহস্য ছড়ালেন সালাউদ্দিন লাভলু বা অপূর্বকে নিয়ে।

আগামী ২ নভেম্বর থেকে নাটকটির প্রচার শুরু হবে বাংলাভিশনে। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাতে নাটকটি দেখানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০