হাতিলের স্টাফবাস খাদে পড়ে নারীকর্মী নিহত

প্রচ্ছদ » Uncategorized » হাতিলের স্টাফবাস খাদে পড়ে নারীকর্মী নিহত

rad-20190511111123পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সাভারের বলিয়ারপুরে হাতিল ফার্নিচারের স্টাফ বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আমেনা আক্তার। তিনি হাতিলের জুনিয়র একাউন্টস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, কর্মস্থলে যাওয়ার পথে হাতিলের স্টাফ বহনকারী ওই মিনিবাসটি সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আমেনা আক্তার হিমু, রাকেশ, ওমর, সৈকত, জুবায়ের এবং রুম্মানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজে নিয়ে আসে। এদের মধ্যে কর্তব্যরত চিকিৎসক আমেনা আক্তারকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০