হাতিয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ আরোহীর মৃত্যু

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » হাতিয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ আরোহীর মৃত্যু

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : নোয়াখালীর হাতিয়ায় দ্রুত গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নে রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নতুন সুখ গ্রামের কামাল উদ্দিনের ছেলে মো. নাহিদ (১৮) ও একই গ্রামের আবুল কাশেমের ছেলে রাজীব উদ্দিন (১৮)।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পেড়ে গেলে এক আরোহী ঘটনাস্থলেই মারা যান।

অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৬ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১