হাতিয়ায় সী-ট্রাকসহ সব নৌ-যান চলাচল বন্ধ

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » হাতিয়ায় সী-ট্রাকসহ সব নৌ-যান চলাচল বন্ধ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : টানা ভারীবর্ষণ, বৈরী আবহাওয়ার কারণে তিন নম্বর সতর্কতা সংকেত থাকায় জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যানঘাট- চরচেঙ্গা ও চেয়ারম্যানঘাট-নলচিরা দুই রুটের দুটি সী-ট্রাক সহ সকল নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সী-ট্রাক চলাচল বন্ধ থাকবে।

আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার জানান, নোয়াখালী-হাতিয়া রুটের মানুষের জানমাল রক্ষায় সকাল থেকে ওই দুই রুটে সকল নৌযান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, নোয়াখালীর মূল ভূ-খন্ড থেকে যাত্রীদের যাতায়তের জন্য বিআইডব্লিউটিসি এর চরচেঙ্গা-চেয়ারম্যানঘাট রুটে শহীদ আবদুর রব সেরনিয়াবাত ও চেয়ারম্যানঘাট-নলচিরা রুটে শেখ ফজলুল হক মনি নামের দুটি সী-ট্রাক রয়েছে। প্রতিটি সি-ট্রাকের যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে ৩০০ জন করে। প্রতিদিন দুইবার ঘাট থেকে ছেড়ে যায় সী-ট্রাক দুটি।

কিন্তু বৈরী আবহাওয়া ও উপকূলে তিন নম্বর সতর্কতা সংকেত থাকার কারণে সোমবার থেকে সি-ট্রাক দুটি বন্ধ রয়েছে। যার ফলে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। কিন্তু এর মধ্যেও অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল সাগর পাড়ি দিচ্ছেন ইঞ্জিন চালিত নৌকা, ট্রলার ও স্পীডবোট দিয়ে। যাতে যাত্রীদের প্রাণহানীর আশংকা রয়েছে।

চেয়ারম্যানঘাট সী-ট্রাক কাউন্টার ম্যানেজার নিপু সী-ট্রাক বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈরী আবহাওয়া ও তিন নম্বর সতর্কতা সংকেত থাকার কারণে কর্তৃপক্ষের নির্দেশে সী-ট্রাক বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সী-ট্রাক চলাচল বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০