হাদিসুরের মরদেহ নেওয়া হচ্ছে রোমানিয়ায়
প্রচ্ছদ » Uncategorized » হাদিসুরের মরদেহ নেওয়া হচ্ছে রোমানিয়ায়পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত এম ভি বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেন থেকে রোমানিয়া নিয়ে যাওয়া হচ্ছে।
মলদোভা হয়ে হাদিসুরের মরদেহ রোমানিয়া নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে বলে সোমবার সন্ধ্যায় জাগো নিউজকে জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইন।
বিএসসির মালিকানাধীন জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ ডেনিশ কোম্পানি ডেল্টা করপোরেশনের অধীনে ভাড়ায় চলছিল। মুম্বাই থেকে তুরস্ক হয়ে জাহাজটি ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে যায়। অলভিয়া থেকে সিমেন্ট ক্লে নিয়ে ২৪ ফেব্রুয়ারি ইতালির রেভেনা বন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। এর আগেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে ২৯ জন ক্রু নিয়ে অলভিয়া বন্দরে আটকাপড়ে জাহাজটি।
গত বুধবার রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। অন্য ২৮ জনকে উদ্ধার করে রোমানিয়ায় নেওয়া হয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৭ মার্চ , ২০২২।








