হানিফ ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রচ্ছদ » Uncategorized » হানিফ ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী থানার হানিফ ফ্লাইওভারের উপর থেকে পড়ে অজ্ঞাতনামা (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় এক পথচারী তাকে উদ্ধার করে রাত ৮টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উদ্ধার করে নিয়ে আসা পথচারী সুমন ঢাকা পোস্টকে বলেন, আমি হানিফ ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ উপর থেকে অজ্ঞাতনামা এক যুবক নিচে পড়ে যান। পরে থেকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ঢাকা পোস্টকে বলেন, যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভার থেকে নিচে পড়ে আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি। তার মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, তার কাছে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। তবে নিহত যুবকের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ১৯ অক্টোবর , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১