হান্নান শাহ’র পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » হান্নান শাহ’র পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ২৭ সেপ্টেম্বর। ২০১৬ সালের এই দিনে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ জাতির প্রতিটি প্রয়োজনের মুহূর্তে হান্নান শাহ অসম সাহস ও দেশপ্রেমে দীপ্ত হয়ে রুখে দাঁড়িয়েছেন অন্যায়ের বিরুদ্ধে। আজীবন তিনি যোদ্ধা সেনানায়কের ভূমিকাই পালন করে গেছেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানকে কিছু বিপথগামী সৈনিক নৃশংসভাবে হত্যার পর তৎকালীন সামরিক অফিসার আ স ম হান্নান তার মরদেহ রাঙ্গুনিয়া থেকে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসতে যে সাহসী ভূমিকা পালন করেছেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

হান্নান শাহ ৭৭ বছর বয়সে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান।

হান্নান শাহ ১৯৪১ সালের ১১ অক্টোবর গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামে এক সম্ভ্রান্ত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ফকির আবদুল মান্নান পাকিস্তান সরকারের মন্ত্রী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথিতযশা আইনজীবী ছিলেন।

১৯৫৬ সালে হান্নান শাহ্ ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল থেকে মেট্রিকুলেশন পাস এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানে বন্দি জীবন কাটিয়ে ১৯৭৩ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে ফিরে সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৮৩ সালে ব্রিগেডিয়ার জেনারেল পদে থাকাকালীন এরশাদ সরকার বাংলাদেশ সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক তাকে অবসর প্রদান করা হয়।

অবসর নিয়ে তিনি ১৯৮৩ সালে বিএনপিতে যোগ দেন এবং ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর মন্ত্রিসভার সদস্য হন। ২০০৯ সালে পঞ্চম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হলে তাকে বিএনপির সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পর আমৃত্যু এ পদে বহাল ছিলেন।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ সি/ ২৭ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১