হামিদ ফেব্রিক্সের এজিএম ২৬ ডিসেম্বর
প্রচ্ছদ » Uncategorized » হামিদ ফেব্রিক্সের এজিএম ২৬ ডিসেম্বরপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হামিদ ফেব্রিক্সের ২৬তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। অনিবারয কারণে কোম্পানিটি এজিএমের তারিখ পরিবর্তন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির এজিএম আগামী ২৪ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এছাড়া এজিএমের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরে হামিদ ফেব্রিক্স ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২১ নবেম্বর , ২০২০।








