হাসপাতালে একদিনে সর্বোচ্চ ৯২২ ডেঙ্গুরোগী, মৃত্যু ২

প্রচ্ছদ » Uncategorized » হাসপাতালে একদিনে সর্বোচ্চ ৯২২ ডেঙ্গুরোগী, মৃত্যু ২

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯২২ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আরও দুইজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

শনিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৮ অক্টোবর দেশে একদিনে সর্বোচ্চ ৯০০ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওইদিন তিনজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার (২২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫২০ ও ঢাকার বাইরে ৪০২ জন। নতুন আক্রান্তসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৪০৪ জনে।

অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৩০ হাজার ২৯ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ৫১৩ জন। একই সময়ে মারা গেছেন ১১২ জন। চলতি বছরের ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ২২ অক্টোবর,২০২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১