হাসপাতাল থেকে কারাগারে নেয়া হচ্ছে সম্রাটকে
প্রচ্ছদ » Uncategorized » হাসপাতাল থেকে কারাগারে নেয়া হচ্ছে সম্রাটকে
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট (এনআইসিভিডি) হাসপাতাল থেকে কারাগারে নেয়া হচ্ছে।
আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে তাকে হাসপাতাল থেকে বের করে কারাগারে ফেরত নেওয়া হচ্ছে।
এর আগে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
ছাড়পত্র দেওয়ার আগেই মেডিক্যাল বোর্ডের সব সদস্য সম্রাটকে দেখেছেন। এরপর বোর্ডের সিদ্ধান্তক্রমে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এনআইসিভিডির সহযোগী অধ্যাপক ডা. মহসিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কারাগারে বুকে ব্যথা অনুভব করলে গত বুধবার সকাল সাড়ে ৭টায় সম্রাটকে কারাগার থেকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে, ঢামেক চিকিৎসকদের পরামর্শে তাকে এনআইসিভিডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে সম্রাটকে।








