হেলমেট পরলেই ফুল দিচ্ছে পুলিশ

প্রচ্ছদ » Uncategorized » হেলমেট পরলেই ফুল দিচ্ছে পুলিশ

hhtপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বান্দরবানে হেলমেট পরা মোটরসাইকেল চালকদের রাস্তায় থামিয়ে ফুল দিয়েছে ট্রাফিক পুলিশ।

শনিবার বিকেলে বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় ট্রাফিক পুলিশের একটি দল হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ট্রাফিক পুলিশের ইনচার্জ মো. সালাউদ্দীন মামুন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় বড় ধরনের ক্ষতি এড়াতে হেলমেট পরিধানে জনগণকে সচেতন করতে এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরো জানান, হেলমেট না পরার কারণে বেশিরভাগ চালকের মৃত্যু হয়। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে চালকের মাথায় হেলমেট থাকা অত্যন্ত জরুরি ।

এছাড়াও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের হেলমেট পরে গাড়ি চালানোর জন্য অনুরোধ জানায় ট্রাফিক পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১