হোটেল সী পার্ল আইপিওতে আবেদন শুরু ২২ এপ্রিল
প্রচ্ছদ » Breaking News || অর্থনীতি » হোটেল সী পার্ল আইপিওতে আবেদন শুরু ২২ এপ্রিল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পাওয়া পর্যটন নগরী কক্সবাজারের পাঁচ তারকা মানের রয়েল টিউলিপ ফ্রাঞ্চাইজ সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা’র আইপিও আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২২ এপ্রিল থেকে এ কোম্পানিটির আইপিওতে আবেদন শুরু হয়ে চলবে আগামী ৬ মে পর্যন্ত।
এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির ৬৭৬তম নিয়মিত কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গতকাল সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সেবা খাতের এ কোম্পানিটিকে সম্মতিপত্র দিয়েছে। এরফলে আগামী আগামী ২২ এপ্রিল থেকে এ কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহন শুরু করবে কোম্পানিটি; যা চলবে আগামী ৬ মে পর্যন্ত।
হোটেল সী পার্ল শেয়ারবাজারে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা উত্তোলন করবে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনযোগ্য ১৫ কোটি টাকার মধ্যে ১০ কোটি ৬৮ লাখ ২৭ হাজার ৩০০ টাকা দিয়ে হোটেলের ১৫৭টি রুমের আসবাবপত্র ক্রয় ও ফিনিশিংয়ের কাজে ব্যবহার করা হবে। এছাড়া ২ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকা দিয়ে জমি ক্রয় ও ১ কোটি ৬৫ লাখ ১২ হাজার ৭০০ টাকা দিয়ে আইপিও ব্যয় নির্বাহ করা হবে।
সী পার্লের ২০১৭-১৮ অর্থবছরে ৪ কোটি ৬১ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। যা শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হিসাবে হয়েছে ০.৬৭ টাকা। কোম্পানিটিতে ২০১৮ সালের ৩০ জুন নিট শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০.৪৮ টাকা।
আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেবানকোফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট।
(আ/সি/ ২৬ মার্চ ২০১৯)








