হোটেল লা মেরিডিয়ানে পিঠা উৎসব

প্রচ্ছদ » Breaking News || Slider || অর্থনীতি » হোটেল লা মেরিডিয়ানে পিঠা উৎসব

la meridianপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: শীতের সন্ধ্যার হিমেল বাতাসে মৌ মৌ করা নানা রকম পিঠার স্বাদ নেওয়া ভোজনরসিক বাঙালির ঐতিহ্যের অংশ। আর তাই শহুরে মানুষকে নানা পিঠার স্বাদ উপভোগের সুযোগ করে দিতে সপ্তাহব্যাপী পিঠা উৎসবের আয়োজন করতে যাচ্ছে লা মেরিডিয়ান ঢাকা।

লেটেস্ট ‘রেসিপি’-তে নিয়মিত বুফে ডিনারের সঙ্গে সুস্বাদু সব পিঠার আয়োজন ২৪ থেকে চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

শীত মানেই উৎসব, আর এ উৎসবকে আরও রঙিন করতে লা মেরিডিয়ান ঢাকা আয়োজন করেছে পিঠা উৎসব। লেটেস্ট রেসিপি-তে আলাদা একটি স্টেশনে নকশি পিঠা, চন্দ্র পুলি, মুগ পাকন, হৃদয় হরণ, শাহী ভাপা, লবঙ্গ লতিকা, ইলিশ/ টুনা পিঠা, বিবি খানা, বধূ বরণ, ফুলঝুড়িসহ ২০টির বেশি দেশীয় পিঠার সমাহার থাকবে।

আয়োজন প্রসঙ্গে লা মেরিডিয়ান ঢাকা’র জেনারেল ম্যানেজার কন্সট্যানটিনোস এস গ্যাভ্রিয়েল বলেন, স্থানীয় ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বিভিন্ন সংস্কৃতির অতিথিদের সামনে দেশের ঐতিহ্যবাহী বাংলা খাবারকে তুলে ধরতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত জনপ্রতি ৩,৯০০++ টাকায় বুফে ডিনারের সঙ্গে অতিথিরা পিঠার স্বাদ উপভোগ করতে পারবেন। এছাড়া নির্দিষ্ট ব্যাংকের কার্ডে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার উপভোগ করার সুযোগও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০