১০০ নৃত্যশিল্পী নিয়ে সালমান-ক্যাটরিনার ‘সোয়্যাগ’

প্রচ্ছদ » Uncategorized » ১০০ নৃত্যশিল্পী নিয়ে সালমান-ক্যাটরিনার ‘সোয়্যাগ’

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা টাইগার জিন্দা হ্যায়। এতে অভিনয় করছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। ইতোমধ্যে প্রকাশিত সিনেমাটির ট্রেইলার দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে। মাত্র একদিনে ২৯ মিলিয়নবার দেখা হয়েছে এটি।

এদিকে খুব শিগগির প্রকাশিত হতে যাচ্ছে সিনেমাটির প্রথম গান ‘সোয়্যাগ সে স্বগাত’। দীর্ঘ পাঁচ বছর পর ফের এ সিনেমায় জুটি বেঁধেছেন সালমান-ক্যাটরিনা। গান প্রকাশের আগে এর বেশকিছু স্থিরচিত্র প্রকাশ হয়েছে। ট্রেইলারের মতো এটিও যে দর্শক হৃদয় ছুঁয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না।

জানা গেছে, সালমান-ক্যাটরিনার সঙ্গে এ গানে ১০০ জন নৃত্যশিল্পী থাকবেন। তাদের মধ্যে রয়েছেন গ্রিস, ফ্রান্স, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং অন্যান্য দেশের প্রশিক্ষণপ্রাপ্ত নারী ব্যালেট ড্যান্সার, হিপ-হপ অ্যান্ড আফ্রো ড্যান্সহল ড্যান্সার।

গান প্রসঙ্গে সিনেমাটির পরিচালক আলী আব্বাস জাফর বলেন, এক থা টাইগার সিনেমায় সবাই সালমান-ক্যাটরিনার রসায়ন খুব পছন্দ করেছেন। গানে তাদের লুক এবং এটি কেমন হবে তা একটি চ্যালেঞ্জ ছিল। তাদের রসায়নের দিকে অনেক নজর দেয়া হয়েছে, বিশেষ করে তাদের স্টাইল এবং লোকেশন। তাদেরকে ভালো লাগার জন্য তারা সর্বোচ্চটাই দিয়েছেন এবং আমরা এটি নিয়ে খুবই রোমাঞ্চিত। ইতোমধ্যে সবাই জেনেছেন যে, পর্দায় সালমান-ক্যাটরিনার রোমান্স দেখা যাবে। গানটির মাধ্যমে খুব সুন্দরভাবে এটি ফুটিয়ে তোলা হবে।

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এক থা টাইগার সিনেমার সিক্যুয়েল টাইগার জিন্দা হ্যায়। আগামী ২২ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০