১০ কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ

প্রচ্ছদ » Uncategorized » ১০ কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির লভ্যাংশ ঘোষণা এবং প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার, সোনারগাঁও টেক্সটাইল, ইবনে সিনা, বিবিএস কেবলস, বিডি অটোকার্স, বিবিএস, আরএকে সিরামিক, ইউনাইটেড ফাইন্যান্স এবং মার্কেন্টাইল ব্যাংক।

কোম্পানিগুলোর মধ্যে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের দুপুর আড়াইটায়, শ্যামপুর সুগারের দুপুর ২.০৫টায়, সোনারগাঁও টেক্সটাইলের বিকাল ৩টায়, ইবনে সিনার বিকাল ৩টায়, বিবিএস কেবলসের বিকাল সাড়ে ৪টায়, বিডি অটোকার্সের বিকাল ৪টায়, বিবিএসের বিকাল সাড়ে ৫টায়, আরএকে সিরামিকের দুপুর আড়াইটায়, ইউনাইটেড ফাইন্যান্সের দুপুর ২টায় এবং মার্কেন্টাইল ব্যাংকের বোর্ড সভা দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর মধ্যে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের বোর্ড সভা লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া শ্যামপুর সুগার, সোনারগাঁও টেক্সটাইল, ইবনে সিনা, বিবিএস কেবলস, বিডি অটোকার্স, বিবিএস, আরএকে সিরামিক, ইউনাইটেড ফাইন্যান্স ও মার্কেন্টাইল ব্যাংকের বোর্ড সভায় প্রান্তিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২১ এপ্রিল, ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১