১০ মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন বন্ধ কাল
প্রচ্ছদ » Breaking News || Slider || আইপিও || সেরা সংবাদ » ১০ মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন বন্ধ কালপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন রেকর্ড ডেট সংক্রান্ত কারণে লেনদেন বন্ধ থাকবে।
স্পট মার্কেটে লেনদেন শেষে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ফান্ড ১০টি হলো : পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড।
জানা গেছে, ফান্ডগুলোর ইউনিট লেনদেন ১৪ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত স্পট মার্কেটে হচ্ছে।
স্পট মার্কেটে লেনদেন শেষে এবং রেকর্ড ডেট সংক্রান্ত কারণে ফান্ডগুলোর লেনদেন বৃহস্পতিবার বন্ধ থাকবে।
পুঁজিবাজার রিপোর্ট. আ/সি/ ১৫ সেপ্টেম্বর , ২০২১।








