১২ অক্টোবর রহিম টেক্সটাইলের পর্ষদ সভা
প্রচ্ছদ » Uncategorized » ১২ অক্টোবর রহিম টেক্সটাইলের পর্ষদ সভা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রহিম টেক্সটাইল লিমিটেড পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করেছে। আগামী ১২ অক্টোবর দুপুর ২টা ৪৫ মিনিটে কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সভায় গত ৩০ জুন তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে। একই সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা সংক্রান্ত সিদ্ধান্ত নেবে পরিচালনা পরিষদ।
২০১৮ সালে কোম্পানিটি ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। আর শেয়ার প্রতি আয় ছিল ৬ টাকা ৫০ পয়সা।








