১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কাট্টালি টেক্সটাইল
প্রচ্ছদ » Uncategorized » ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কাট্টালি টেক্সটাইল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি কাট্টলি টেক্সটাইল গত ৩০ জুন ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ৩৪ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ১৮ টাকা ১ পয়সা।
আগামী ১৯ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।








