পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীসহ সারাদেশে মঙ্গলবার রাত ও বুধবার ভোরে ১৪ মাদক ব্যবসায়ী ও এক ডাকাত নিহত হয়েছেন। এর মধ্যে নিজেদের মধ্যে ‘গোলাগুলিতে’ মাগুরায় ৩ এবং যশোরের বেনাপোলে দুইজন নিহত হয়েছেন বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বাকিরা র্যাব ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এছাড়া সাভারের আশুলিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন।








