১৮ বছরের কম বয়সীদের ছবি প্রকাশ নয় : রুল জারি

প্রচ্ছদ » Uncategorized » ১৮ বছরের কম বয়সীদের ছবি প্রকাশ নয় : রুল জারি

High_Courtনিজস্ব প্রতিবেদক: বিচারের আগে ও পরে ১৮ বছরের কম বয়সী শিশুদের ছবি (আসামি কিংবা ভুক্তভোগী) প্রকাশ করা যাবে না মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার এ সংক্রান্ত রিটের শুনানি শেষে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত যৌথ বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত এ সংক্রান্ত আইনের অস্পষ্টতা দূর করার বিষয়ে গেজেট জারির নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েও রুল জারি করেন।

আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিবসহ ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

জনস্বার্থে তিন আইনজীবী কামাল নিয়াজী, আশফাকুর রহমান ও মিফতা-উল আলম সোমবার রিট আবেদনটি দায়ের করেন।

রিট আবেদনের ওপর শুনানি করেন ব্যারিস্টার হাসান এম এইচ আজিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১