১৯ সেপ্টেম্বর ইস্টার্ন হাউজিংয়ের বোর্ড সভা
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ১৯ সেপ্টেম্বর ইস্টার্ন হাউজিংয়ের বোর্ড সভা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড। ঘোষণা অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ইস্টার্ন হাউজিংয়ের বোর্ড সভা ১৯ সেপ্টেম্বর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।








